Skip to main content

বাংলাদেশ মানবাধিকার কমিশনের টেকনাফে আঞ্চলিক সম্মেলন

বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রামের আঞ্চলিক মানবাধিকার সম্মেলন’২০১৫ টেকনাফে অনুষ্ঠিত হয়েছে। গত ১০ অক্টোবর শনিবার টেকনাফের গ্রীণ গার্ডেন সম্মেলন কক্ষে টেকনাফ আঞ্চলিক সমন্বয়কারী মনোয়ারা বেগম মুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের খুরশিদা আরা হক এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে বাংলাদেশ মানবাধিকার কমিশন অবিরাম কাজ করে যাচ্ছে। অসহায় নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা কমিশনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।সম্মেলনে উদ্ভোধক ছিলেন,বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা মহাসচিব ড.সাইফুল ইসলাম দিলদার, বিশেষ অতিথি ছিলেন,বিভাগীয় সমন্বয়কারী সেতারা গফ্ফার,প্রফেসর এম এন আনোয়ার লায়ন ইফতেকার হোসেন, এম,এ সোহেল আহমদ মৃধা, আঞ্চলিক সমন্বয়কারী (চট্টগ্রাম অঞ্চল) আবুল হাসনাত চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য বান্দরবন জেলা সমন্বয়কারী লেনি প্রু, ঢাকা মিরপুরের আঞ্চলিক শাখার সভাপতি সেকান্দার আলী জাহিদ।পরে মানবাধিকার বিষয়ে বিশেষ অবদানের জন্য বিভিন্ন অঞ্চলের মানবাধিকার কমীদের সম্মানা দেয়া হয় ।

Comments

Popular posts from this blog

২০০২ সালের একটি দুলর্ভ ছবি

২০০২ সালের একটি দুলর্ভ ছবি । মানবাধিকার কমিশনের দায়িত্ব নেয়ার পর তৎকালিন চট্টগ্রাম প্রেস সভাপতি আবু সুফিয়ানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের ইফতার মাহফিল

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন এজিএস ফ্যামিলের ব্যবস্থাপনায় আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা বক্তারা বলেন , সৃষ্টির ওপর যেমন সষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম , তেমনি পবিত্র রমজানে এর সওয়াব আরো বেশি , এ মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরআন তেলাওয়াত এবং যাপিত জীবনে তার চর্চা করা । তাই প্রত্যেক মুমিন - মুসলিমকেই এ ব্যাপারে অধিক মনোযোগী হওয়া উচিত , আর সে অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে । কোরআনের চর্চা করার জন্য পবিত্র এ মাস হচ্ছে উপযুক্ত সময় । কোরআন তেলাওয়াতের ফজিলত অসীম । মহান রবের কালাম তেলাওয়াতের ফলে হৃদয়ের অপবিত্রতা দূর হয় । হৃদয়ে প্রভুর ভালোবাসা বৃদ্ধি পায় । মুক্তি মেলে ইহকালে - পরকালে । চট্টগ্রাম সিনিয়ার্স ক্লাব হলে আয়োজিত মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের অনুষ্ঠানে লায়ন সিতারা গফফার এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো : নূর উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গর্ভনর ...

বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আবদুল গফফারের ১ম মৃত্যু বার্ষিকী ৩ এপ্রিল