Skip to main content

এজিএস ট্রাস্টের উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ

গত ১৪ জুলাই স্বেচ্ছাসেবী সংগঠন এজিএস ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রাম নগরীর দামপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে দুস্থদের মাঝে ঈদকে সামনে রেখে বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা লায়ন সিতারা গাফফার, সংগঠনের পরিচালক নাইমুল কাদের চৌধুরী, সানজিদা কাদের চৌধুরী, কাজী সাইফুল আজম, এসএম নুরুল আবছার চৌধুরী কল্লোল, সালমান হাফেজ প্রমুখ।
কাপড় বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সিতারা গাফফার বলেন, দুস্থদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাতে সামাজিক বৈষম্য দূর হবে। জাকাতের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সামাজিকভাবে অর্থনৈতিক ভারসাম্য ঠিক রাখতে হবে। এ ব্যাপারে মুসলমানদের একটি নৈতিক দায়িত্ববোধ থেকে কাজ করে যেতে হবে। ঈদ উপলক্ষে এই বস্ত্র বিতরণ কোন দানের বিষয় নয়। এটা আমরা নৈতিক দায়িত্ব থেকে দুস্থদের পাশে দাঁড়িয়েছি। আমাদের মতো স্বচ্ছল ব্যক্তিরা দুস্থদের কল্যাণে এগিয়ে আসার জন্য আহবান জানাই।

Comments

Popular posts from this blog

২০০২ সালের একটি দুলর্ভ ছবি

২০০২ সালের একটি দুলর্ভ ছবি । মানবাধিকার কমিশনের দায়িত্ব নেয়ার পর তৎকালিন চট্টগ্রাম প্রেস সভাপতি আবু সুফিয়ানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের ইফতার মাহফিল

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন এজিএস ফ্যামিলের ব্যবস্থাপনায় আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা বক্তারা বলেন , সৃষ্টির ওপর যেমন সষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম , তেমনি পবিত্র রমজানে এর সওয়াব আরো বেশি , এ মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরআন তেলাওয়াত এবং যাপিত জীবনে তার চর্চা করা । তাই প্রত্যেক মুমিন - মুসলিমকেই এ ব্যাপারে অধিক মনোযোগী হওয়া উচিত , আর সে অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে । কোরআনের চর্চা করার জন্য পবিত্র এ মাস হচ্ছে উপযুক্ত সময় । কোরআন তেলাওয়াতের ফজিলত অসীম । মহান রবের কালাম তেলাওয়াতের ফলে হৃদয়ের অপবিত্রতা দূর হয় । হৃদয়ে প্রভুর ভালোবাসা বৃদ্ধি পায় । মুক্তি মেলে ইহকালে - পরকালে । চট্টগ্রাম সিনিয়ার্স ক্লাব হলে আয়োজিত মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের অনুষ্ঠানে লায়ন সিতারা গফফার এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো : নূর উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গর্ভনর ...

বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আবদুল গফফারের ১ম মৃত্যু বার্ষিকী ৩ এপ্রিল