Skip to main content

এজিএস ট্রাস্ট এর উদ্যোগে রমজানে ইফতার সামগ্রী বিতরণ


আত্মমানবতার সেবায় এগিয়ে আসুন এই শ্লোগান নিয়ে এজিএস ট্রাস্ট এর উদ্যোগে গত ১৬ জুন দামপাড়াস্থ রেবতী মোহন লেইন সংগঠনের কার্যালয়ে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন এজিএস ট্রাস্ট এর প্রতিষ্টাতা সেক্রেটারী বিশিষ্ট মানবাধিকার নেত্রী সিতারা গফফার,পরিচালক শহিদুল কাদের চৌধুরী,নাইমুল কাদের চৌধুরী,আরাফাতুন্নেছা তানিয়া, ফারহানা গফফার সোনিয়া । ইফতার সামগ্রী বিতরণ কালে সিতারা গফফার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বিত্তশালীদের চিত্তকে উদার করে গরীব অসহায়দের পাশে দাড়াতে হবে । মানুষকে সাহায্য সহযোগিতা মাধ্যমে ইহ জগৎ ও পরকালে পূণ্য লাভ করা যায় । তাই  আত্মমানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান ।

Comments

Popular posts from this blog

২০০২ সালের একটি দুলর্ভ ছবি

২০০২ সালের একটি দুলর্ভ ছবি । মানবাধিকার কমিশনের দায়িত্ব নেয়ার পর তৎকালিন চট্টগ্রাম প্রেস সভাপতি আবু সুফিয়ানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের ইফতার মাহফিল

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন এজিএস ফ্যামিলের ব্যবস্থাপনায় আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা বক্তারা বলেন , সৃষ্টির ওপর যেমন সষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম , তেমনি পবিত্র রমজানে এর সওয়াব আরো বেশি , এ মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরআন তেলাওয়াত এবং যাপিত জীবনে তার চর্চা করা । তাই প্রত্যেক মুমিন - মুসলিমকেই এ ব্যাপারে অধিক মনোযোগী হওয়া উচিত , আর সে অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে । কোরআনের চর্চা করার জন্য পবিত্র এ মাস হচ্ছে উপযুক্ত সময় । কোরআন তেলাওয়াতের ফজিলত অসীম । মহান রবের কালাম তেলাওয়াতের ফলে হৃদয়ের অপবিত্রতা দূর হয় । হৃদয়ে প্রভুর ভালোবাসা বৃদ্ধি পায় । মুক্তি মেলে ইহকালে - পরকালে । চট্টগ্রাম সিনিয়ার্স ক্লাব হলে আয়োজিত মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের অনুষ্ঠানে লায়ন সিতারা গফফার এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো : নূর উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গর্ভনর ...

বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আবদুল গফফারের ১ম মৃত্যু বার্ষিকী ৩ এপ্রিল