বিশ্ব রক্তদাতা দিবসÑ২০১৫ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন পরিষদের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা গত ১৪ জুন সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। র্যালীটি সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেলের মেইন গেইট থেকে শুরু হয়ে প্রবর্তক, গোলপাহাড় মোড়, জিইসি, ওয়াসার মোড় দিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে সমাপ্ত হয়। এরপর জেলা শিল্পকলা মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি লায়ন সিতারা গাফফার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নুরুল আনোয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক মহিউদ্দিন মাহিম, সমকালের প্রতিনিধি আহমদ উল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের আহবায়ক ফরহাদ মাহমুদ কায়সার, সদস্য নাইমুল জাফরান, ইমরান ইমু, মো. হালিম, মোর্শেদুল আলম, মো. শোয়াইবুল হাক, মাসুদুর রহমান রুবেল, মো. সাইফুল আলম, মো. ইউসুফ, মি. ইমন, তুহিন, তৈমুর রেজা, সাজ্জাদ হোসেন, নিশি আক্তার, রাজু দেব, সূর্য দাশ, মো. ইমাম হোসেন, মো. সোহেল রানা, মো. ফজল করিম, সঞ্জয় বড়–য়া, বাপ্পি চৌধুরী, হেলাল মোহাম্মদ, অপু নন্দী, হাজী মো. জসীম উদ্দিন, মো. সুমন, সুমিতা মুমু, আরজিনা জাহান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যেখানে মানব সেবার কথা উল্লেখ নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উচিত মানবতার সেবায় নিয়োজিত থাকা। বাংলাদেশে রক্তদাতার সংখ্যা যেখানে শূন্যের কোটায় ছিল, বর্তমানে হাজারে ৩০জন লোক স্বেচ্ছায় রক্ত দানের মাধ্যমে মানবতার সেবায় উৎসাহিত হচ্ছে। রক্ত দানের মত মানবতার সেবায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান কোন তফাৎ নেই। এই রকম মানবতার কাজ সকলের জন্য সমান। বক্তারা আরো বলেন, যারা মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছে তারা সবাই যুবক এবং ছাত্র বলে মনে হচ্ছে। মানব সেবায় যারা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে সহযোগিতা করা সকলের কর্তব্য। আলোচনার পাশাপাশি ফ্রি ব্লাড গ্র“পিং, আশপাশের এলাকায় লিফলেট বিতরণ, অংশগ্রহণকারী সংগঠন, সুপার ডোনার এবং স্বেচ্ছাসেবকদের সম্মাননা ক্রেস্ট। পরিশেষে শিল্পকলা একাডেমি নৃত্যগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সকলে আনন্দ উপভোগ করেন।
Comments
Post a Comment