Skip to main content

বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির নারী দিবসের আলোচনা সভা



আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম নগরীর দামপাড়া   রেবতী মোহন লেইনস্থ  সংগঠনের কার্যালয়ে বিকেলে এক আলোচনা সভা কমিটির সেক্রেটারী প্রফেসর এম এন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্টিত হয় । প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিশনের চট্টগ্রাম বিভাগীয়  সভাপতি লায়ন সেতারা গফফার ।

 মানবাধিকার কর্মী সায়মা হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মুসা বাদশাহ,লায়ন ইফতেখার হোসেন খান,এ্যাড.ফরিদা আক্তার, জান্নাতুন নাঈম রিকু,রাহেলা জামান,আমেনা বেগন বকুল,শিক্ষিকা কামরুন্নাহার বেগম,কোহিনুর আক্তার,ফাতেমা বেগম,রুনা আক্তার প্রমূখ । আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন নারী জাগরণ ও ক্ষমতায়নে তৃণমূল পর্যায়ের নারীদের সম্পৃক্ত করে দেশ ও জাতির ভবিষ্যৎ কল্যাণে  এগিয়ে আসতে হরে । নারীকে মানুষ হিসেবে গন্য করতে হবে । শ্রম ভিত্তিক অর্থনীতিতে বাংলাদেশের তৃণমূলের নারীরা শ্রম বিনিয়োগ করেও তাদের আর্থ সামাজিক উণœয়ন করতে পারেনি । এ ব্যাপারে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে ।তাতে নারী ক্ষমতায়নে সফলতা পাওয়া যাবে ।

Comments

Popular posts from this blog

২০০২ সালের একটি দুলর্ভ ছবি

২০০২ সালের একটি দুলর্ভ ছবি । মানবাধিকার কমিশনের দায়িত্ব নেয়ার পর তৎকালিন চট্টগ্রাম প্রেস সভাপতি আবু সুফিয়ানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের ইফতার মাহফিল

বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন এজিএস ফ্যামিলের ব্যবস্থাপনায় আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা বক্তারা বলেন , সৃষ্টির ওপর যেমন সষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম , তেমনি পবিত্র রমজানে এর সওয়াব আরো বেশি , এ মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরআন তেলাওয়াত এবং যাপিত জীবনে তার চর্চা করা । তাই প্রত্যেক মুমিন - মুসলিমকেই এ ব্যাপারে অধিক মনোযোগী হওয়া উচিত , আর সে অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে । কোরআনের চর্চা করার জন্য পবিত্র এ মাস হচ্ছে উপযুক্ত সময় । কোরআন তেলাওয়াতের ফজিলত অসীম । মহান রবের কালাম তেলাওয়াতের ফলে হৃদয়ের অপবিত্রতা দূর হয় । হৃদয়ে প্রভুর ভালোবাসা বৃদ্ধি পায় । মুক্তি মেলে ইহকালে - পরকালে । চট্টগ্রাম সিনিয়ার্স ক্লাব হলে আয়োজিত মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের অনুষ্ঠানে লায়ন সিতারা গফফার এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো : নূর উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র ডেপুটি গর্ভনর ...

বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আবদুল গফফারের ১ম মৃত্যু বার্ষিকী ৩ এপ্রিল