বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধার বিজয় শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা বিশ্ব মানবাধিকার ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধার বিজয় শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা গত ১০ ডিসেম্বর ২০১২ইং চট্টগ্রাম শিল্পকলা একাডেমী অনুষ্টিত হয় । বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণও আলোচনা সভা মানবাধিকার কমিশনের বিভাগীয় সমন্বয়কারী মিসেস সেতারা গফ্ফার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট এর প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসাইন। প্রধান অতিথি বক্তব্যে শিশুদের মনন বিকাশে চিত্রাংকন প্রতিযোগিতা মাধ্যমে তাদের অংকিত চিত্রে মুক্তিযোদ্ধা,ঐতিহ্য,মানবিক মূল্যবোধ উঠে এসেছে এ ধারা অব্যাহত রাখতে পারলে এই শিশুরা আগামীতে বাংলাদেশকে বিশ্বের কাছে অন্যতম সমৃদ্ধির রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করতে ভূমিকা রাখবে ।
সভাপতি মিসেস সেতারা গফ্ফার চৌধুরীর বক্তব্যে সমৃদ্ধ বাংলাদেশের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে মানবাধিকারের প্রতি যতœবানও মুক্তিযোদ্ধার বিজয়ের মূল্যবোধকে আগামী প্রজন্ম জানানো ও উদ্ভুদ্ধ করার জন্য সামাজিক রাষ্ট্রীয় সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান । সংগঠনের যুগ্ন সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী এবং অংশগ্রহণকারি সকল ছাত্র/ছাত্রীদের শুভেচ্ছা পুরস্কার তুলেদেন অতিথিরা । এতে আরও বক্তব্য রাখেন ,চকরিয়া সমিতির সভাপতি মো. রহিম উল্লাহ ষাড়ের দশকের ছাত্রনেতা মো.আশরাফ খানএবং মোঃ মুসা বাদশা, প্রফেসর এম.এন. আনোয়ার, সাধারন সম্পাদক এড. ম্ঃে ফয়েজুর রহমান চৌধুরী,অর্থ- সম্পাদক মো.মেহের আলী চৌধুরী, হাকিম আবু বক্কর চৌধুরী,লায়ন আবদুল্লাহ আল কাদের, সায়মা হক প্রমুখ।

Comments
Post a Comment